সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ كَانَ رَسُوْلُ الله ﷺ يَقُوْلُ إِذَا دَخَلَ الْمَسْجِدَ أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ قَالَ فَإِذَا قَالَ ذلِكَ قَالَ الشَّيْطَانُ حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করার সময় বলতেন, আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর মর্যাদাপূর্ণ চেহারার ও তাঁর অফুরন্ত ক্ষমতায় বিতাড়িত শয়তান হতে। নবী (ﷺ) বললেন, কেউ এ দোয়া পাঠ করলে শয়তান বলে, আমার নিকট হতে সে সারা দিনের জন্য রক্ষা পেয়ে গেল। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৪৬৬, সহীহ আত্ তারগীব ১৬০৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18