ঈমান (বিশ্বাস)

১/২. অধ্যায়ঃ

সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ جَاءَه رَجُلٌ فَقَالَ إِنِّىْ أُحَدِّثُ نَفْسِىْ بِالشَّيْءِ لَانْ أَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَتَكَلَّمَ بِه قَالَ : «الْحَمْدُ لِلّهِ الَّذِىْ رَدَّ أَمْرَه إِلَى الْوَسْوَسَةِ». رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর খিদমাতে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি মনে এমন কুধারণা পাই যা মুখে প্রকাশ অপেক্ষা আগুনে জ্বলে কয়লা হয়ে যাওয়াই শ্রেয়। তিনি (ﷺ) বললেন, আল্লাহর শুকরিয়া যে, আল্লাহ (তোমার) এ বিষয়কে কল্পনার সীমা পর্যন্তই রেখে দিয়েছেন। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫১১২ (সহীহ সুনানে আবূ দাঊদ)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18