সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ خَرَجَ مِنْ بَيْتِه مُتَطَهِّرًا إِلى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُه كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ وَمَنْ خَرَجَ إِلى تَسْبِيحِ الضُّحى لَا يَنْصِبُه اِلَّا إِيَّاهُ فَأَجْرُه كَأَجْرِ الْمُعْتَمِرِ وَصَلَاةٌ عَلى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ. رَوَاهُ أَحْمَد أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজের ঘর হতে ওজু করে ফার্‌য সালাত আদায় করার জন্য বের হয়েছে তার সাওয়াব একজন ইহরাম বাঁধা হাজির সাওয়াবের সমান। আর যে ব্যক্তি সালাতুয্ যুহার জন্য বের হয়েছে আর এই সালাত ব্যতীত অন্য কোন জিনিস তাকে এদিকে ধাবিত করে না সে সাওয়াব পাবে একজন 'উমরাহকারীর সমান। এক সালাতের পর অন্য সালাত আদায় করা, যার মাঝখানে কোন বেহুদা কথা বলেনি তা "ইল্লীয়ীন"-এ লেখা হয়ে থাকে। [১]

[১] হাসান : আবূ দাঊদ ৫৫৮, সহীহ আত্ তারগীব ৩২০, আহমাদ ২২৩০৪, ২২৩৭৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18