সালাত

৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ بَشِّرْ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ. رَوَاهُ التِّرْمِذِىُّ وأَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী বুরায়দাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্বিয়ামাতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও তাদেরকে যারা অন্ধকারে মসজিদে যায়। [১]

[১] সহীহ লিগয়রিহী : তিরমিযী ২২৩, আবূ দাঊদ ৫৬১, সহীহ আত্ তারগীব ৩১৫। যদিও ইমাম তিরমিযী হাদীসটির সানাদকে দুর্বল বলেছেন। কিন্তু দশেরও অধিক সাহাবী থেকে বর্ণিত এর অনেক শাহিদমূলক বর্ণনা থাকায় তা সহীহ-এর স্তরে উন্নীত হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18