সালাত
৪/৭. অধ্যায়ঃ
মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا فَيصَلى فِيْهِ رَكْعَتَيْنِ. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
প্রতি শনিবার নবী (ﷺ) পায়ে হেঁটে অথবা সওয়ারীতে আরোহণ করে ‘মসজিদে কুবায়’ গমন করতেন। আর সেখানে দুই রাক্’আত সালাত আদায় করতেন। [১]
[১] সহীহ : বুখারী ১১৯৩, মুসলিম ১১৯৯, আহমাদ ৫৮৬০, সহীহ ইবনু হিব্বান ১৬২৯; শব্দবিন্যাস মুসলিমের।