সালাত
৪/৫. অধ্যায়ঃ
আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ ذَهَبَ حَتّى يَكُونَ مَكَانَ الرَّوْحَاءِ قَالَ الرَّوْحَاءُ مِنْ الْمَدِينَةِ عَلَىسِتَّةٍ وَّثَلَاثِيْنَ مَيْلًا . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, শয়তান যখন সালাতের আযান শুনে তখন সে “রাওহা” না পৌঁছা পর্যন্ত ভাগতে থাকে (অর্থাৎ অনেক দূরে চলে যায়)। বর্ণনাকারী বলেন, “রাওহা” নামক স্থান মাদীনাহ্ থেকে ছত্রিশ মাইল দূরে অবস্থিত। [১]
[১] সহীহ : মুসলিম ৩৮৮, সহীহাহ্ ৩৫০৬, সহীহ ইবনু হিব্বান ১৬৬৪।