সালাত

৪/৪. অধ্যায়ঃ

আজান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مَالِك بَلَغَه أَنَّ الْمُؤَذِّنَ جَاءَ عُمَرَ يُؤْذِنُه لِصَلَاةِ الصُّبْحِ فَوَجَدَه نَائِمًا فَقَالَ الصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ فَأَمَرَه عُمَرُ أَنْ يَجْعَلَهَا فِي نِدَاءِ الصُّبْحِ. رَوَاهُ فِى المُؤَطَّا

বর্ণনাকারী ইমাম মালিক

একজন মুয়ায্‌যিন উমরকে ফাজ্‌রের সালাতের জন্য জাগাতে এলে তাকে নিদ্রিত পেলেন। তখন মুয়ায্‌যিন বললেন, “আস্‌সলা-তু খয়রুম মিনান্‌ নাওম” (সালাত ঘুম থেকে উত্তম)। উমর (রাঃ) তাকে এ বাক্যটি ফাজ্‌রের সালাতের আযানে যোগ করার নির্দেশ দিলেন। [১]

[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১৫৪। কারণ এর সানাদটি মুরসাল বা মু‘যাল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18