সালাত

৪/৩. অধ্যায়ঃ

সালাতের ফজিলত - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের ফাযীলাত সংক্রান্ত আলোচনা এসেছে। ইবনে হাজার বলেন, ফাযা-য়িলিস সলা-হ্ এর অর্থ হলো, যে সকল বিষয় সালাতের সাওয়াবকে পূর্ণতা দান করে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُثْمَانَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّه. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী উসমান (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ‘ইশার সালাত জামা‘আতে সাথে আদায় করেছে, সে যেন অর্ধেক রাত সালাতরত থেকেছে। আর যে ব্যক্তি ফাজরের সালাত জামা‘আতে আদায় করেছে, সে যেন পুরো রাত সালাত আদায় করেছে। [১]

[১] সহীহ : মুসলিম ৬৫৬, সহীহ ইবনু হিব্বান ২০৬০, সহীহ আল জামি‘ ৬৩৪১, তিরমিযী ২২১, আহমাদ ৪০৮, দারেমী ১২৬০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18