সালাত
৪/৩. অধ্যায়ঃ
সালাতের ফজিলত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جُنْدُبٍ الْقَسْرِيَّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ صَلّى صَلَاةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ فَلَا يَطْلُبَنَّكُمُ اللّهُ مِنْ ذِمَّتِه بِشَيْءٍ فَإِنَّه مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِه بِشَيْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبَّه عَلى وَجْهِه فِي نَارِ جَهَنَّمَ . رَوَاهُ مُسْلِمٌ وَفِىْ بَعْضِ نُسَخِ الْمَصَابِيْح ِالْقُشَيْرِىِّ بَدَلَ الْقَسْرِىِّ
বর্ণনাকারী জুনদুব আল ক্বসরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফাজরের সালাত আদায় করল সে আল্লাহর যিম্মাদারিতে থাকল। অতএব আল্লাহ যেন আপন যিম্মাদারীর কোন বিষয় সম্পর্কে তোমাদের বিপক্ষে বাদী না হন। কারণ তিনি যার বিপক্ষে আপন দায়িত্বের কোন ব্যাপারে বাদী হবেন, তাকে (নিশ্চিত) ধরতে পারবেনই।অতঃপর তিনি তাকে উপুড় করে জাহান্নামের আগুনে ফেলবেন। [১] আর মাসাবীহের কোন কোন নুসখায় الْقَسْرِىِّ পরিবর্তে الْقُشَيْرِىِّ রয়েছে।
[১] সহীহ : মুসলিম ৬৫৭, আহমাদ ১৮৮১৪, সহীহাহ্ ২৮৯০।