চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৯. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ وَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبهري من ذَلِك السم» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4428) ۔ (صَحِيح)
বর্ণনাকারী উক্ত রাবী (‘আয়িশাহ্ (রাঃ))
রাসূলুল্লাহ (ﷺ) যে রোগে ইন্তিকাল করেছেন, সে রোগে আক্রান্ত হওয়ার পরে বলেছিলেন, হে ‘আযিশাহ্! খায়বারে (বিষ-মিশ্রিত) যে খাদ্য আমি খেয়েছিলাম, আমি সদা তার যন্ত্রণা অনুধাবন করি। আর এখন মনে হচ্ছে, আমার শিরাগুলো সে বিষের ক্রিয়ায় ফেটে যাচ্ছে।
সহীহ: বুখারী ৪৪২৮, সহীহুল জামি' ৭৯২৯, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ২০২০৯, আল মুসতাদরাক লিল হাকিম: ৪৩৯৩।