চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৮. অধ্যায়ঃ
কারামাত সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن أَنس أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَعَبَّادَ بْنَ بِشْرٍ تَحَدَّثَا عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ سَاعَةٌ فِي لَيْلَةٍ شَدِيدَةِ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ينقلبان وبيد كل مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عصى أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَتْ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بلغ أَهله رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3805) ۔ (صَحِيح)
বর্ণনাকারী আনাস (রাঃ)
একদিন উসায়দ ইবনু হুযায়র ও ‘আব্বাদ ইবনু বিশ্র (রাঃ) তাঁদের কোন এক প্রয়োজন দীর্ঘ রাত্র অবধি নবী (ﷺ) এর সাথে কথাবার্তা বলতে থাকেন। রাত্রটি ছিল ঘোর অন্ধকার।অতঃপর যখন তাঁরা (বাড়ির উদ্দেশে) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছ হতে যাত্রা করলেন এ সময় তাদের প্রত্যেকের হাতে ছোট এক একটি লাঠি ছিল। পথে বের হওয়ার পর তাঁদের একজনের লাঠিটির প্রদীপের মতো আলো দিতে লাগল। আর তাঁরা সে লাঠির আলোয় পথ চলতে থাকেন। অতঃপর যখন তাঁদের উভয়ের পথ পৃথক পৃথক হলো, তখন অপরজনের লাঠিটিও আলোকিত হয়ে উঠল। অবশেষে তাঁরা প্রত্যেকে নিজ নিজ লাঠির আলোয় নিজেদের বাড়িতে পৌঁছে গেলেন।
সহীহ: বুখারী ৩৮০৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৫৪১, সহীহ ইবনু হিব্বান ২০৩০।