চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/৭. অধ্যায়ঃ

মুজিযার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن جابرٍ أنَّ رسولَ الله جَاءَهُ رَجُلٌ يَسْتَطْعِمُهُ فَأَطْعَمَهُ شَطْرَ وَسَقِ شَعِيرٍ فَمَا زَالَ الرَّجُلُ يَأْكُلُ مِنْهُ وَامْرَأَتُهُ وَضَيْفُهُمَا حَتَّى كَالَهُ فَفَنِيَ فَأَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ لَمْ تَكِلْهُ لَأَكَلْتُمْ مِنْهُ ولقام لكم» رَوَاهُ مُسلم رواہ مسلم (9 / 2281)، (5946) ۔ (صَحِيح)

বর্ণনাকারী জাবির (রাঃ)

একদিন এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে খাদ্য চাইল। তিনি (ﷺ) তাকে অর্ধ ওয়াসাক্ব পরিমাণ যব দিলেন। তা হতে সে লোক, তার স্ত্রী ও তাদের মেহমান সর্বদা খেতে থাকে। অবশেষে একদিন সে উক্ত যবগুলো মেপে দেখল। ফলে তা নিঃশেষ হয়ে গেল। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে ঘটনাটি জানাল। তখন নবী (ﷺ) বললেন, তুমি যদি তা না মাপতে, তাহলে তোমরা তা হতে সর্বদা খেতে পারতে এবং (আমার দেয়া) যবগুলো আগের মতো থেকে যেত।

সহীহ: মুসলিম ৯-(২২৮১), সিলসিলাতুস সহীহাহ ২৬২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18