চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/৭. অধ্যায়ঃ

মুজিযার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ: سَأَلْتُ مَسْرُوقًا: مَنْ آذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ؟ قَالَ حَدَّثَنِي أَبُوكَ يَعْنِي عَبْدَ اللَّهِ ابْن مَسْعُودٍ أَنَّهُ قَالَ: آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3859) و مسلم (153 / 450)، (1011) ۔ (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী মান ইবনু 'আবদুর রহমান (রহিমাহুল্লাহ)

আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমি মাসরূককে প্রশ্ন করলাম, জিনেরা যে রাত্রে মনোনিবেশ সহকারে কুরআন মাজীদ শুনেছিল, এ সংবাদটি নবী (ﷺ)-কে কে দিয়েছিল? তিনি বললেন, তোমরা পিতা অর্থাৎ‍ 'আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) আমাকে বলেছেন যে, তাঁকে (নবী (ﷺ) কে) একটি গাছ তাদের উপস্থিতির কথা জানিয়েছিল।

সহীহ: বুখারী ৩৮৫৯, মুসলিম ১৫৩-(৪৫০), মুসনাদে বাযযার ১৯৮৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18