চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/৭. অধ্যায়ঃ

মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِالْبُرَاقِ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مُلْجَمًا مُسْرجاً فاستصعب عَلَيْهِ فَقَالَ لَهُ جِبْرِيل: أَبِمُحَمَّدٍ تَفْعَلُ هَذَا؟ قَالَ: فَمَا رَكِبَكَ أَحَدٌ أَكْرَمُ عَلَى اللَّهِ مِنْهُ قَالَ: فَارْفَضَّ عَرَقًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3131) * قتادۃ مدلس و عنعن

বর্ণনাকারী আনাস (রাঃ)

মি'রাজের রাত্রে নবী (ﷺ) এর কাছে জিন-পোষ ও লাগামে সাজানো বুরাক্ব আনা হলো। তিনি (ﷺ) তাতে আরোহণ করতে চাইলে তা লাফালাফি করতে লাগল। তখন জিবরীল (আঃ) বুরাক্বটিকে বললেন, তুমি কি মুহাম্মাদ (ﷺ) -এর সাথে এরূপ করছ? আরে! আল্লাহর কাছে ইনি অপেক্ষা অধিক সম্মানিত কোন লোক এ যাবৎ তোমার ওপর আরোহণ করেনি। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে বুরাক্ব (লজ্জায়) ঘর্মাক্ত হয়ে গেল।

সনদ সহীহ: তিরমিযী ৩১৩১, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১১৮৫, সহীহ ইবনু হিব্বান ৪৬, হিলইয়াতুল আওলিয়া ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18