চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ
وَعَن سَلمَة بن الْأَكْوَع أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَمَالِهِ فَقَالَ: «كُلْ بِيَمِينِكَ» قَالَ: لاأستطيع. قَالَ «لَا اسْتَطَعْتَ» . مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ قا ل: فَمَا رَفعهَا إِلَى فِيهِ. رَوَاهُ مُسلم رواہ مسلم (107 / 2021)، (5268) ۔ (صَحِيح)
বর্ণনাকারী সালামাহ্ ইবনুল আকওয়া' (রাঃ)
এক লোক রাসূলুল্লাহ (ﷺ) এর সম্মুখে বাম হাতে খাচ্ছিল। তখন তিনি (ﷺ) বললেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি ডান হাতে খেতে পারি না। তিনি (ﷺ) বললেন, ডান হাতে খাওয়ার সাধ্য তোমার না হোক। আসলে সে অহংকারবশত ডান হাতে খাওয়া হতে বিরত রয়েছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সেই অভিশাপ বাক্যে সে আর কোনদিনই তার ডান হাত আপন মুখের কাছে নিতে পারেনি।
সহীহ: মুসলিম ১০৭-(২০২১), মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ২৪৪৫, দারাকুত্বনী ৫৩।