চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ
وَعَن أبي أَيُّوب قا ل: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَجَبَتِ الشَّمْسُ فَسَمِعَ صَوْتًا فَقَالَ: «يَهُودُ تُعَذَّبَ فِي قبورها» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (1375) و مسلم (69 / 2869)، (7215) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ আইয়ূব (রাঃ)
একদিন নবী (ﷺ) সূর্যাস্তের পর বাইরে আসলে একটি আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি (ﷺ) বললেন, এটা ইয়াহুদীদের আওয়াজ, তাদেরকে ক্ববরে শাস্তি দেয়া হচ্ছে।
সহীহ: বুখারী ১৩৭৫, মুসলিম ৬৯-(২৮৬৯), নাসায়ী ২০৫৯, মুসনাদে আহমাদ ২৩৫৮৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ২১৮৬।