চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَمَّارٍ حِينَ يَحْفِرُ الْخَنْدَقَ فَجَعَلَ يَمْسَحُ رَأسه وَيَقُول: «بؤس بن سميَّة تقتلك الفئة الباغية» . رَوَاهُ مُسلم رواہ مسلم (71 ، 70 / 2915)، (7320 و 7321) ۔ (صَحِيح)
বর্ণনাকারী আবূ ক্বতাদাহ্ (রহিমাহুল্লাহ)
‘আম্মার (রাঃ) যখন খন্দাক যুদ্ধের খাল খনন করছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তার (ধুলাবালু ঝাড়ার উদ্দেশে) মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, হায়! সুমাইয়্যাহ্'র পুত্রের ওপর কত কঠিন সময় আগত, তোমাকে বিদ্রোহী দলটি হত্যা করবে।
সহীহ: মুসলিম ৭২-(২৯১৬), সহীহুল জামি' ৩১, মুসনাদে বাযযার ১৪২৮, মুসনাদে আহমাদ ৬৪৯৯, আস্ সুনানুল কুবরা লিন নাসায়ী ৮৫৪৬, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৯৪৭, আল মু'জামুল আওসাত্ব ৭৫২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭২৩৫।