চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/৭. অধ্যায়ঃ

মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: رَأَيْتُ عَنْ يَمِينُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ شِمَالِهِ يَوْمَ أُحُدٍ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يُقَاتِلَانِ كَأَشَدِّ الْقِتَالِ مَا رأيتُهما قبلُ وَلَا بعد يَعْنِي جِبْرِيل وَمِيكَائِيل. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4045) و مسلم (46 / 2306)، (6004) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)

উহুদ যুদ্ধের দিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ডানে ও বামে সাদা পোশাক পরিহিত দু'জন লোককে দেখলাম, তারা (রাসূলুল্লাহ (ﷺ) এর) রক্ষার জন্য প্রচণ্ডভাবে লড়াই করছেন। ঐ দু'জনকে আমি পূর্বেও কোনদিন দেখিনি কিংবা পরেও, তারা দু'জন ছিলেন জিবরীল ও মীকাঈল (আঃ)।

সহীহ: বুখারী ৪০৫৪, মুসলিম ৪৬-(২৩০৬), মুসনাদে আহমাদ ১৫৩০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18