চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعنهُ قا ل: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاوَرَ حِينَ بَلَغَنَا إِقْبَالُ أَبِي سُفْيَانَ وَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لَأَخَضْنَاهَا وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا. قَالَ: فَنَدَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسُ فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مَصْرَعُ فُلَانٍ» وَيَضَعُ يدَه على الأرضِ هَهُنَا وَهَهُنَا قا ل: فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ رواہ مسلم (83 / 1779)، (4621) ۔ (صَحِيح)
বর্ণনাকারী উক্ত রাবী (আনাস (রাঃ))
আমাদের নিকট (কুরায়শ নেতা) আবূ সুইয়ান-এর প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছলে রাসূলুল্লাহ (ﷺ) পরামর্শ করলেন, তখন (আনসার নেতা) সা'দ ইবনু 'উবায়দাহ্ (রাঃ) উঠে বললেন, হে আল্লাহর রাসূল! সে মহান সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ! আপনি যদি আমাদেরকে সওয়ারীসহ দরিয়াতে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ করেন, তবে আমরা ঝাঁপিয়ে পড়ব। আর যদি 'বারকুল গিমাদ' পর্যন্তও আমাদের বাহনকে ছুটে যেতে আদেশ করেন, তা করতেও আমরা প্রস্তুত। বর্ণনাকারী (আনাস (রাঃ)) বলেন, এভাবে রাসূলুল্লাহ (ﷺ) লোকেদেরকে যুদ্ধের জন্য তৈরি করে নিলেন। এরপর তারা রওয়ানা হয়ে ‘বদ্’ নামক স্থানে এসে অবতরণ করলেন। এখানে পৌঁছে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা অমুক নিহত হওয়ার স্থান আর তা অমুকের আর তা অমুকের। এ সময় তিনি (ﷺ) (স্থান দেখিয়ে) স্বীয় হাত জমিনে রাখলেন। বর্ণনাকারী বলেন, (যুদ্ধ শেষে) দেখা গেল, রাসূলুল্লাহ (ﷺ) যার জন্য যে স্থানটি দেখিয়েছিলেন, তাদের একটিও এদিক-সেদিক সরে পড়েনি।
সহীহ: মুসলিম ৮৩-(১৭৭৯), আবূ দাউদ ২৬৮১, নাসায়ী ২০৭৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৮/৪৮০, মুসনাদে বাযযার ২২২, মুসনাদে আহমাদ ১৩৭২৯।