সালাত

৪/১. অধ্যায়ঃ

(সালাতের) সময়সমূহ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَه عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلّى أَمَامَ رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لَه عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَه ثُمَّ صَلَّيْتُ مَعَه ثُمَّ صَلَّيْتُ مَعَه ثُمَّ صَلَّيْتُ مَعَه ثُمَّ صَلَّيْتُ مَعَه يَحْسِبُ بِأَصَابِعِه خَمْسَ صَلَوَاتٍ . مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ মাস'ঊদ (রাঃ)

খলীফা উমর ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) একদিন ‘আস্‌রের সালাত দেরীতে পড়ালেন। ‘উরওয়াহ্‌ (ইবনু যুবায়র) (রহঃ) খলীফাকে বললেন, সাবধান! জিবরীল নাযিল হয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করিয়েছিলেন (ইমামাত করেছিলেন)। উমর ইবনু ‘আবদুল ‘আযীয বললেন, দেখ ‘উরওয়াহ্‌! তুমি কি বলছ?উত্তরে ‘উরওয়াহ্‌ বললেন, আমি বাশীর ইবনু আবী মাস‘ঊদ হতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি।জিবরীল (আঃ) অবতীর্ণ হলেন। আমার ইমামাত করলেন। আমি তাঁর সাথে সালাত (যুহর) আদায় করলাম। তারপর তাঁর সাথে সালাত আদায় করলাম (‘আস্‌র) । আবার তাঁর সাথে সালাত আদায় করলাম (মাগরিব)। এরপর তাঁর সাথে সালাত আদায় করলাম (‘ইশা)। অতঃপর তাঁর সাথে সালাত আদায় করলাম (ফাজর)। এ সময় তিনি (ﷺ) নিজের আঙ্গুল দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত হিসাব করছিলেন। [১]

[১] সহীহ : বুখারী ৩২২, মুসলিম ৬১০, নাসায়ী ৪৯৪, ইবনু মাজাহ্ ৬৬৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18