চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/৩. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا لَعَّانًا وَلَا سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ: «مَا لَهُ تربَ جَبينُه؟» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6031) ۔ (صَحِيح)

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আশালীন বাক্য উচ্চারণকারী, লা’নাতকারী এবং গালিগালাজকারী ছিলেন না। তিনি (ﷺ) যখন কারো প্রতি অসন্তুষ্ট হতেন, তখন কেবল এতটুকুই বলতেন যে, ‘তার কি হলো? তার ললাট ভূলুণ্ঠিত, ধূলিময় হোক।'

সহীহঃ বুখারী ৬০৩১, মুসনাদে আহমাদ ১২২৯৬, সহীহ আল আদবুল মুফরাদ ৩৩৩, সহীহুল জামি ৫০০১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18