চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ

২৯/২. অধ্যায়ঃ

নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سُرَّ اسْتَنَارَ وَجْهُهُ حَتَّى كَأَنَّ وَجْهَهُ قِطْعَةُ قَمَرٍ وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3556) و مسلم (53 / 2769)، (7016) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী কা'ব ইবনু মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন ব্যাপারে আনন্দিত হতেন তখন তাঁর চেহারা আলোময় হয়ে উঠত। মনে হত যেন তাঁর মুখমণ্ডল চাঁদের টুকরা। বস্তুত আমরা সকলেই তা অনুভব করতে পারতাম।

সহীহঃ বুখারী ৩৫৫৬, মুসলিম ৫৩-(২৭৬৯), সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯২৪, সহীহুল জামি ৪৭৩৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18