চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/২. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ ثَابِتٍ قَالَ: سُئِلَ أَنَسٌ عَنْ خِضَابِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: إِنَّهُ لَمْ يَبْلُغْ مَا يُخْضَبُ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتِهِ فِي لِحْيَتِهِ - وَفِي رِوَايَةٍ: لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأسه - فعلت. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (5895) و مسلم (104 ، 103 / 2341)، (6076 و 6077) ۔ (مُتَّفق عَلَيْهِ)
বর্ণনাকারী আনাস (রাঃ)
একদিন আনাস (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর খিযাব লাগানো সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বললেন, তাঁর চুল এমন সাদা হয়নি যে, তাতে খিযাব লাগাতে হবে। যদি আমি তাঁর সাদা দাড়িগুলো গুণে দেখতে চাইতাম তবে সহজে গুণতে পারতাম। অপর এক বর্ণনাতে আছে, আমি তাঁর মাথার সাদা চুলগুলো গুণে দেখতে চাইলে সহজে গুণতে পারতাম।
সহীহঃ বুখারী ৫৮৯৫, মুসলিম ১০৩-(২৩৪১), আবূ ইয়া'লা ৩৩৬৪, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫২১২।