চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/২. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ الْبَرَّاءِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْبُوعًا بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ لَهُ شَعْرٌ بَلَغَ شَحْمَةَ أُذُنَيْهِ رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ لَمْ أَرَ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ. مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرُهُ يَضْرِبُ مَنْكِبَيْهِ بَعِيدٌ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ لَيْسَ بِالطَّوِيلِ وَلَا بِالْقَصِيرِ متفق علیہ ، رواہ البخاری (3551) و مسلم (92 ، 91 / 2337 و الروایۃ الثانیۃ لہ)، (6064 و 6065) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী বারা' (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মধ্যম গড়নের ছিলেন। তাঁর উভয় কাঁধের মধ্যবর্তী স্থান বেশ প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল তাঁর দুই কানের লতি অবধি পৌঁছত। আমি তাঁকে লাল (ডোরাকাটা) পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। আমি তাঁর চেয়ে অধিক সুশ্রী আর কাউকেও কখনো দেখিনি।আর মুসলিম-এর বর্ণনায় আছে, বারা' (রাঃ) বলেছেন, বাবরি চুলবিশিষ্ট লাল (ডোরাকাটা) পোশাকে রাসূলুল্লাহ (ﷺ)৷ অপেক্ষা সুন্দর আর কাউকে আমি দেখতে পাইনি। তাঁর মাথার চুল কাঁধ স্পর্শ করত এবং তাঁর দুই কাঁধের মাঝামাঝি স্থানটা ছিল বেশ প্রশস্ত। তিনি লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না।
সহীহঃ বুখারী ৩৫৫১, মুসলিম ৯১-(২৩৩৭), আবূ ইয়া'লা ১৭১৪, সহীহ ইবনু হিব্বান ৬২৮৪, শুআবূল ঈমান ৬৪৭২।