চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنَى هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ لِلتِّرْمِذِيِّ: «إِنَّ اللَّهَ اصْطَفَى مِنْ ولد إِبْرَاهِيم إِسْمَاعِيل وَاصْطفى من ولد إِسْمَاعِيل بني كنَانَة» رواہ مسلم (1 / 2276)، (5938) و الترمذی (3606) ۔ (صَحِيح)
বর্ণনাকারী ওয়াসিলাহ্ ইবনুল আসক্বা' (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা ইসমা'ঈল (আঃ)-এর বংশধর হতে ‘কিনানাহ্'র বংশধরকে নির্বাচন করেছেন। আর কিননার বংশধর হতে কুরায়শ বংশকে নির্বাচন করেছেন। আবার কুরায়শ বংশ হতে বান্ হাশিম পরিবার হতে আমাকেই বাছাই করেছেন। আর তিরমিযীর বর্ণনায় আছে- আল্লাহ তা'আলা ইবরাহীম (আঃ) -এর বংশে ইসমা'ঈল (আঃ)-কে এবং ইসমা'ঈল (আঃ)-এর বংশে বানূ কিনানাকে মনোনীত করেছেন।
সহীহঃ মুসলিম ১-(২২৭৬), সহীহ ইবনু হিব্বান ৬২৪২, আবূ ইয়া'লা ৭৪৮৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০২।