পাক-পবিত্রতা

৩/১৩. অধ্যায়ঃ

রক্তপ্রদর রোগিণী - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ اَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ قَالَتْ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ اِنَّ فَاطِمَةَ بِنْتِ اَبِىْ حُبَيْشٍ اُسْتُحِيْضَتْ مُنْذُ كَذَا وَكَذَا فَلَمْ تُصَلِّ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ سُبْحَانَ اللهِ اِنَّ هذَا مِنَ الشَّيْطَانِ لِتَجْلِسْ فِىْ مِرْكَنٍ فَاِذَا رَاَتْ صُفَادَةً فَوْقَ الْمَاءِ فَلْتَغْتَسِلْ لِلظُّهْرِ وَالْعَصْرِ غُسْلًا وَّاحِدًا وَّتْغَتْسِلُ لِلْمَغْرِبِ وَالْعِشَاءِ غُسْلًا وَّاحِدًا وَّتْغْتَسِلْ لِلْفَجْرِ غُسْلًا وَّاحَدًا وَّتَوَضَّا فِيْمَا بَيْنَ ذلِكَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আসমা বিনতু ‘উমায়স (রাঃ)

আমি [রাসূলুল্লাহ (ﷺ)-কে] বললাম, হে আল্লাহর রাসূল! ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রাঃ) এর এত দিন ধরে ইস্তিহাযাহ্‌ হচ্ছে এবং সে (এটাকে হায়য মনে করে) সালাত আদায় করছে না। রাসূলুল্লাহ (ﷺ) সুব্‌হা-নাল্লা-হ’ পড়ে আশ্চর্যান্বিত হয়ে বললেন, সালাত আদায় না করা তো শয়ত্বানের প্ররোচনা। সে যেন একটি গামলায় পানি ভরে ওতে বসে যায়, তারপর যখন পানি পীত রং দেখে, তখন (অন্য পানি দ্বারা) গোসল করে যুহর ও ‘আসরের সালাত আদায় করে। মাগরিব ও ইশার সালাতের জন্য এভাবে একবার গোসল করবে। আর ফজরের জন্য পৃথক একবার গোসল করবে। এর মাঝখানে উযু করে নিবে। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ২৯৬, আস্ সামারুল মুস্তাত্বব ৩৫ নং পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18