পাক-পবিত্রতা

৩/১৩. অধ্যায়ঃ

রক্তপ্রদর রোগিণী - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيّ ﷺ إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّه دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَاِذَا كَانَ ذلِكَ فَأَمْسِكِي عَنْ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلَّي فَإِنَّمَا هُوَ عِرْقٌ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ

বর্ণনাকারী ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রাঃ)

তিনি ফাত্বিমাহ্‌ বিন্‌তে আবূ হুবায়শ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, ফাত্বিমাহ্‌ সব সময় ইস্তিহাযাহ্‌ রোগে ভুগতেন। তাই নবী (ﷺ) তাঁকে বলে দিয়েছেন, যখন হায়যের রক্ত আসবে তখন তা কালো হয়, যা সহজে চিনা যায়। এ রক্ত দেখলে সালাত আদায় করবে না। আর (হায়যের রং) ভিন্ন রকম হলে উযু করে সালাত আদায় করবে। কারণ এটা রগবিশেষের রক্ত। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ২৮৬, নাসায়ী ২১৫, সহীহুল জামি‘ ৭৬৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18