পাক-পবিত্রতা

৩/১২. অধ্যায়ঃ

হায়েজ-এর বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

حَيْضٌ(হায়য) শব্দের শাব্দিক অর্থ প্রবাহিত হওয়া। পরিভাষায়حَيْضٌবলা হয় কোন মহিলা সাবালক হওয়ার পর নির্দিষ্ট সময়ে তার জরায়ু থেকে যে রক্ত প্রবাহিত হয় তাকে।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا وَقَعَ الرَّجُلُ بِأَهْلِه وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ أَبُوْ دَاوٗدَ النسائى وَالدَّارِمِيُّ وابن مَاجَةَ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি তার স্ত্রীর সাথে ঋতুবতী অবস্থায় যৌনসঙ্গম করে, তাহলে সে যেন অর্ধেক দীনার দান করে দেয়। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ২৬৬, তিরমিযী ১৩৬, ইবনু মাজাহ্ ৬৪০, নাসায়ী ২৮৯, দারিমী ১১৪৫, ১১৪৯, ১১৫১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18