ফিতনা
২৭/৬. অধ্যায়ঃ
কেয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কেয়ামত সংঘটিত হয়ে গেল - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رِجَالٌ مِنَ الْأَعْرَابِ يَأْتُونَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَسْأَلُونَهُ عَنِ السَّاعَةِ فَكَانَ يَنْظُرُ إِلَى أصغرِهم فَيَقُول: «إِنْ يَعِشْ هَذَا لَا يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ عَلَيْكُمْ سَاعَتُكُمْ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6511) و مسلم (136 / 2952)، (7409) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
অনেক বেদুঈন লোকই নবী (ﷺ) এর নিকট এসে প্রশ্ন করত, ক্বিয়ামাত কখন হবে? তখন তিনি (ﷺ) তাদের মধ্যে সর্বকনিষ্ঠের প্রতি দৃষ্টি দিয়ে বলতেন, এই বালকটি যদি জীবিত থাকে, তবে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের ওপর ক্বিয়ামাত ঘটে যাবে।
সহীহঃ বুখারী ৬৫১১, মুসলিম ১৩৬-(২৯৫২), সহীহুল জামি' ১৪৪৩, সিলসিলাতুস সহীহাহ ৩৪৯৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭৫৫৯, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১২৯৬, মুসনাদে বাযযার ৬৭৭২, মুসনাদে আহমাদ ১৩৪১০, আবূ ইয়া'লা ২৭৫৮, সহীহ ইবনু হিব্বান ৫৬৫।