ফিতনা

২৭/৪. অধ্যায়ঃ

ইবনু সাইয়্যাদের ঘটনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ أَنَّ ابْنَ الصَّيَّادِ الدَّجَّالُ. قُلْتُ: تَحْلِفُ بِاللَّهِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُنْكِرْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (7355) و مسلم (94 / 2929)، (7353) ۔ (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রহিমাহুল্লাহ)

আমি জাবির ইবনু “আবদুল্লাহ (রাঃ)-কে দেখেছি, তিনি আল্লাহর শপথ করে বলতেন যে, ইবনু সইয়্যাদই দাজ্জাল। তখন আমি বললাম, আপনি আল্লাহর শপথ করে বলছেন? জবাবে তিনি বললেন, আমি উমর (রাঃ)-কে এ সম্পর্কে নবী (ﷺ)-এর সামনে কসম করে বলতে শুনেছি, অথচ নবী (ﷺ) তাতে কোন আপত্তি করেননি।

সহীহ: বুখারী ৭৩৫৫, মুসলিম ৯৪-(২৯২৯), আবূ দাউদ ৪৩৩১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18