ফিতনা

২৭/৩. অধ্যায়ঃ

কেয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أمّ شريكٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ حَتَّى يَلْحَقُوا بِالْجِبَالِ» قَالَتْ أُمُّ شَرِيكٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (125 / 2945)، (7393) ۔ (صَحِيح)

বর্ণনাকারী উম্মু শারীক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : লোকেরা দাজ্জালের (ফিতনাহ্) থেকে পলায়ন করবে, এমনকি পাহাড়-পর্বতসমূহে গিয়ে আশ্রয় নেবে। উম্মু শারীক (রাঃ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! তখন ‘আরব (মুজাহিদীনগণ) কোথায় থাকবেন? তিনি (ﷺ) বললেন, সংখ্যায় তারা খুবই কম হবে।

সহীহ: মুসলিম ১২৫-(২৯৪৫), তিরমিযী ৩৯৩০, সহীহুল জামি ৫৪৬১, মুসনাদে আহমাদ ২৭৬৬১, সহীহ ইবনু হিব্বান ৬৭৯৭, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ২০৭৫৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18