পাক-পবিত্রতা
৩/১১. অধ্যায়ঃ
গোসলের সুন্নাত নিয়ম - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهَا قَالَتْ كُنْتُ اَشْرَبُ وَاَنَا حَائِضٌ ثُمَّ اُنَوِلُهُ النَّبِىِّ ﷺ فَيَضَعُ فَاهُ عَلى مَوْضِعِ فِىِّ فَيَشْرَبُ وَاَتَعَرَّقُ الْعَرْقَ وَاَنَا حَائِضٌ ثُمَّ اُنَاوِلُهُ النَّبِىَّ ﷺ فَيَضَعُ فَاهُ عَلى مَوْضَعِ فِىَّ. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
আমি হায়য অবস্থায় পানি পান করতাম। এরপর নবী (ﷺ)-কে তা দিতাম। তিনি আমার মুখের জায়গায় মুখ রেখেই পানি পান করতেন। আমি কখনও হায়য অবস্থায় হাড়ের গোশ্ত খেতাম। অতঃপর আমি এ হাড় নবী (ﷺ)-কে দিতাম। আর তিনি (ﷺ) আমার মুখের জায়গায় মুখ রেখে তা খেতেন। [১]
[১] সহীহ : মুসলিম ৩০০, নাসায়ী ২৮২, সহীহ ইবনু হিব্বান ১৩৬০, আহমাদ ২৫৫৯৪, ইবনু মাজাহ্ ৬৪৩, আবূ দাঊদ ২৫৯, ইরওয়া ১৯৭২।