ফিতনা

২৭/২. অধ্যায়ঃ

কেয়ামতের আলামত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلَاءُ» وَعَدَّ هَذِهِ الْخِصَالَ وَلَمْ يَذْكُرْ «تُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ» قَالَ: «وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ» وَقَالَ: «وَشُرِبَ الْخَمْرُ وَلُبِسَ الْحَرِيرُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (2210) * فیہ فرج بن فضالۃ : ضعیف ۔ (ضَعِيفٌ)

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাত যখন পনেরোটি কাজে লিপ্ত হবে (যা পূর্বের হাদীসে বর্ণিত হয়েছে), তখন তাদের ওপর বিভিন্ন প্রকারের বিপদ- বিপর্যয় অবতীর্ণ হবে। তিনি (ﷺ) উক্ত পনেরোটি কাজ কী কী তা গণনা করে বলেছেন, তন্মধ্যে দীন ব্যতীত অন্য উদ্দেশে বিদ্যার্জন করা হবে', এ বাক্যটির উল্লেখ নেই এবং তাতে বলেছেন বন্ধুর সাথে ভালো আচরণ করবে এবং পিতার সাথে কষ্টদায়ক আচরণ করবে. মদ পান করা হবে এবং রেশমি পোশাক পরিধান করা হবে।

যঈফ: তিরমিযী ২২১০, য'ঈফ জামি ৬০৮, য'ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৪০৭, সনদে ফারজ ইবনু ফুযালাহ য'ঈফ। য'ঈফাহ ১১৭০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18