পাক-পবিত্রতা

৩/১১. অধ্যায়ঃ

গোসলের সুন্নাত নিয়ম - প্রথম অনুচ্ছেদ

লেখক এ অধ্যায়ে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে গোসলের কথা উল্লেখ করেননি। কারণ এ বিষয়ে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি। অবশ্য এ বিষয়ে তিনটি হাদীস বর্ণিত হয়েছে যার সবগুলোই দুর্বল।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ اَبِىْ سَعِيْدِ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلى كُلِّ مُحْتَلِمٍ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমু‘আর দিন গোসল করা ওয়াজিব। [১]

[১] সহীহ : বুখারী ৮৫৮, মুসলিম ৮৪৬, আবূ দাঊদ ৩৪১, নাসায়ী ১৩৭৭, ইবনু মাজাহ্ ১০৮৯, আহমাদ ১১৫৭৮, দারেমী ১৫৭৮, সহীহ ইবনু হিব্বান ১২২৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18