পাক-পবিত্রতা

৩/১০. অধ্যায়ঃ

তায়াম্মুম - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ اَبِىْ الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ قَالَ اَقْبَلَ النَّبِىُّ ﷺ مِنْ نَّحْوِ بِئْرِ جَمَلٍ فَلَقِيَه رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ النَّبِىُّ ﷺ حَتّى اَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ بِوَجْهِه وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ. مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবুল জুহায়ম ইবনুল হারিস ইবনুস্ সিম্মাহ্ (রাঃ)

একবার নবী (ﷺ) 'জামাল' নামক কুয়ার দিক হতে আসলেন, তখন জনৈক লোক তাঁর সাথে দেখা করে তাঁকে সালাম দিল। কিন্তু নবী (ﷺ) তার সালামের উত্তর দিলেন না। তিনি (ﷺ) এগিয়ে একটি দেয়ালের কাছে এসে চেহারা ও হাত মাসাহ করলেন, তারপর লোকটার সালামের জবাব দিলেন। [১]

[১] সহীহ : বুখারী ৩৩৭, মুসলিম ৩৬৯, নাসায়ী ৩১১, সহীহ ইবনু খুযাইমাহ্ ২৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯০, সহীহ ইবনু হিব্বান ৮০৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18