পাক-পবিত্রতা
৩/৯. অধ্যায়ঃ
মোজার উপর মাসাহ করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَلِيٍّ اَنَّه قَالَ لَوْ كَانَ الدِّيْنُ بِالرَّاْىِ لَكَانَ اَسْفَلَ الْخُفِّ اَوْلى بِالْمَسْحِ مِنْ اَعْلَاهُ وَقَدْ رَاَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَمْسَحُ عَلى ظَاهِرِ خُفَّيْهِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ معناه
বর্ণনাকারী আলী (রাঃ)
দ্বীন যদি (মানুষের বুদ্ধি) অনুসারেই হত, তাহলে মোজার উপরের চেয়ে নীচের দিকে মাসাহ করাই উত্তম হত। আমি রসুলুল্লাহ (ﷺ) কে দেখেছি, তিনি মোজার উপরের দিকে মাসাহ করেছেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৬২, দারাকুত্বনী ৭৮৩।