পাক-পবিত্রতা

৩/৯. অধ্যায়ঃ

মোজার উপর মাসাহ করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ اَبِىْ بَكَرَةَ عَنِ النَّبِىِّ ﷺ اَنَّه رَخَّصَ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ اَيَّامٍ وَّلَيَالِيَهُنَّ وَلِلْمُقْيْمِ يَوْمًا وَّلَيْلَةً إِذَا تَطَهَّرَ فَلَبِسَ خُفَّيْهِ اَنْ يَّمْسَحَ عَلَيْهِمَا. رَوَاهُ الْاَثْرَمُ فِيْ سُنَنِه وَابْنُ خُزَيْمَةَ وَالدَّارَقُطْنِيُّ، وَقَالَ الْخَطَّابِىُّ هُوَ صَحِيْحُ الْاِسْنَادِ هَكَذَا فِىْ الْمُنْتَقى

বর্ণনাকারী আবূ বাকরাহ (রাঃ)

নবী (ﷺ) মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য এক দিন ও এক রাত উযু করে মোজা পরার পর এর উপর মাসাহ করার অনুমতি দিয়েছেন। আসরাম তার সুনানে এবং ইবনু খুজায়মাহ্ ও দারাকুত্বনী এ হাদীসটি বর্ণনা করেছেন। [১] ইমাম খাত্তাবি বলেছেন, হাদিসটির সনদ সহীহ। আল মুনতাকা কিতাবেও এরূপ উল্লেখ রয়েছে।

[১] হাসান : ইবনু খুযায়মাহ্ ১৯২, দারাকুত্বনী ১/২০৪, বায়হাক্বী ১/২৮১, তালখীস ৫৮ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18