শিষ্টাচার

২৫/২২. অধ্যায়ঃ

ভালো কাজের আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَتِ الْمَائِدَةُ مِنَ السَّمَاءِ خُبْزًا وَلَحْمًا وَأُمِرُوا أَنْ لَا يَخُونُوا وَلَا يَدَّخِرُوا لِغَدٍ فَخَانُوا وَادَّخَرُوا وَرَفَعُوا لغَدٍ فمُسِخوا قَردةً وخَنازيرَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

বর্ণনাকারী আম্মার ইবনু ইয়াসির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মূসা (আঃ)-এর ক্বওমের ওপর আকাশ থেকে রুটি ও গোশতের থালা অবতীর্ণ করা হয়েছিল এবং তাদেরকে আদেশ করা হয়েছিল আমানাতে খিয়ানাত না করার। অর্থাৎ- প্রয়োজনের অধিক নেবে না ও অন্যের অংশেও হাত দেবে না এবং আগামীকালের জন্য সঞ্চয় করে রাখবে না। কিন্তু তারা খিয়ানাত করল ও সঞ্চয়ও করল এবং অন্য দিনের জন্য কিছু খাবার রেখেও দিলো। এজন্য আল্লাহ তা'আলা কর্তৃক তাদের আকৃতি-অবয়ব পরিবর্তন করে বানর ও শূকর বানিয়ে দেয়া হলো।

[১] য‘ঈফ : তিরমিযী ৩০৬১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ এর সনদে ‘‘কতাদাহ্’’ নামক বর্ণনাকারীগণ একজন প্রসিদ্ধ মুদাল্লিস ব্যক্তি। আর সে ‘‘আন’’ দ্বারা হাদীস বর্ণনা করেছেন। মুসনাদে আবূ ইয়া‘লা ১৬৫১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18