শিষ্টাচার

২৫/২১. অধ্যায়ঃ

অত্যাচার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «مِنْ شَرِّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ عَبْدٌ أَذْهَبَ آخِرَتَهُ بِدُنْيَا غَيْرِهِ» . رَوَاهُ ابْن مَاجَه

বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন মর্যাদার দিক থেকে সে ব্যক্তি নিকৃষ্ট হবে, যে নিজের পরকালকে পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশে ধ্বংস করেছে।

[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৯৬৬, য‘ঈফাহ্ ১৯১৫, য‘ঈফুল জামি‘ ২০০৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৭৪৩৭, শু‘আবুল ঈমান ৬৯৩৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘শাহর ইবনু হাওশাব’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। আর ‘আবদুল হাকাম আস্ সাদূসী নামের বর্ণনাকারী অপরিচিত। দেখুন- য‘ঈফাহ্ ১৯১৫ ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18