পাক-পবিত্রতা
৩/৮. অধ্যায়ঃ
অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ كُنَّا نُصَلِّيْ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ وَلَا نَتَوَضَّاُ مِنَ الْمَوْطِئِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করতাম। অথচ (পবিত্র মাটির) রাস্তায় চলার কারণে ওজু করতাম না। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ২০৪, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১৯৯। হাদীসটি ইমাম তিরমিযী সানাদবিহীন অবস্থায় নিয়ে এসেছেন।