শিষ্টাচার
২৫/২০. অধ্যায়ঃ
রাগ ও অহংকার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ اللَّهُ تَعَالَى: الْكِبْرِيَاءُ رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَدْخَلْتُهُ النَّارَ . وَفِي رِوَايَةٍ: «قَذَفْتُهُ فِي النَّارِ» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা বলেন, “অহংকার আমার চাদর ও শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গিস্বরূপ”। অতএব, যে ব্যক্তি এ দু'টোর কোন একটি আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অন্য এক বর্ণনায় আছে যে, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
[১] সহীহ : মুসলিম ১৩৬-(২৬২০), আবূ দাঊদ ৪০৯০, ইবনু মাজাহ ৪১৭৪, সহীহ আত্ তারগীব ৮৯৮, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৬৩৬৩, আহমাদ ৯৩৫৯, সহীহ ইবনু হিব্বান ৩২৮, শু‘আবুল ঈমান ৮১৫৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৭৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৬৩৬৩।