শিষ্টাচার
২৫/২০. অধ্যায়ঃ
রাগ ও অহংকার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنَ كِبْرٍ» . فَقَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنًا. قَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ. الْكِبَرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاس» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী উক্ত রাবী (‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ))
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যার অন্তরে এক বিন্দু অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! সকলেই তো এটা পছন্দ করে যে, তার পোশাক ভালো হোক, জুতো জোড়া ভালো হোক, এসব কি অহংকারের মধ্যে শামিল? তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা নিজেও সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দও করেন। আর অহংকার হলো হাক্বকে বাতিল করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা।
[১] সহীহ : মুসলিম ১৪৭-(৯১), সহীহুল জামি‘ ৭৬৭৪, সহীহ আত্ তারগীব ২৯১২, আবূ দাঊদ ৪০৯২, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৩৩, আহমাদ ৪০৫৮, শু‘আবুল ঈমান ৬১৯৩।