পাক-পবিত্রতা

৩/৮. অধ্যায়ঃ

অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مَّيْمُوْنَةَ قَالَتْ مَرَّ عَلَى النَّبِىِّ ﷺ رِجَالٌ مِّنْ قُرَيْشٍ يَّجُرُّوْنَ شَاةً لَّهُمْ مِّثْلَ الْحِمَارِ فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللهِ ﷺ لَوْ اَخَذْتُمْ اِهَابَهَا قَالُوْا اِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرْظُ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী মায়মূনাহ্ (রাঃ)

কুরায়শ গোত্রের কিছু লোক গাধার মতো বড় একটি মৃত বকরীকে নবী (ﷺ)-এর কাছ দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমরা যদি এর চামড়া ছিলে নিতে (তাহলে হয়তো তোমাদের কাজে লাগত)। তারা বলল, এটা তো মৃত(যাবাহ করা নয়)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, পানি এবং সলম গাছের পাতা এক পবিত্র করে।[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৪১২৬, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২১৬৩, নাসায়ী ৪২৪৮, আহমাদ ২৬৮৩৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18