শিষ্টাচার
২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ حسَّنَت خَلقي فأحسِنْ خُلقي» . رَوَاهُ أَحْمد
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) প্রায়ই বলতেন : হে আল্লাহ! তুমি আমাকে উত্তমরূপে সৃষ্টি করেছ এবং আমার চরিত্রকেও তুমি উত্তম করো।
[১] সহীহ : আহমাদ ৩৮২৩, সহীহ আত্ তারগীব ২৬৫৭, ইরওয়া ৭৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৫১৮১, শু‘আবুল ঈমান ৮৫৪২।