শিষ্টাচার

২৫/১৯. অধ্যায়ঃ

নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن مُعاذٍ قَالَ: كانَ آخرُ مَا وصَّاني بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وَضَعْتُ رِجْلِي فِي الْغَرْزِ أَنْ قَالَ: «يَا مُعَاذُ أحسُنْ خُلُقكَ للنَّاس» . رَوَاهُ مَالك

বর্ণনাকারী মু'আয (রাঃ)

আমি যখন রিকাবে পা রাখলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শেষ উপদেশ দিলেন, হে মু'আয! মানুষের তালিম ও তরবিয়তের জন্য নিজের চরিত্রকে ভালো করো।

[১] য‘ঈফ : মুওয়াত্ত্বা মালিক ৩৩৫০, য‘ঈফ আত তারহীব ১৬০৩, শু‘আবুল ঈমান ৮০২৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, হিদায়াতুর্ রুওয়াতে আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ মুওয়াত্ত্বা মালিকের সানাদ ছাড়া চারটি হাদীস বর্ণিত হয়েছে। আর এ ব্যাপারে ‘উলামাগণ বলেছেন, কোন কিতাবে তার সানাদ পাওয়া যায় না। হিদায়াতুর্ রুওয়াত ৪/৪৬৯ পৃঃ। তবে আলবানী য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬০৩ নম্বরে য‘ঈফ হিসেবে হাদীসটি উল্লেখ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18