শিষ্টাচার
২৫/১৯. অধ্যায়ঃ
নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ وَبِمَنْ تَحْرُمُ النَّارُ عَلَيْهِ؟ عَلَى كُلِّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি কি তোমাদেরকে সে লোকের কথা বলে দেব না? যার উপর জাহান্নামের আগুন হারাম হবে, যাকে জাহান্নামের আগুন পরিত্যাগ করবে। সে ঐ লোক, যার মেজাজ নরম, স্বভাব কোমল ও আচরণ নম্র।
[১] সহীহ : তিরমিযী ২৪৮৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৩৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৪৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৫০৫৩, শু‘আবুল ঈমান ১১২৫২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৪১০, আহমাদ (পাওয়া যায়নি)।