শিষ্টাচার

২৫/১৮. অধ্যায়ঃ

আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ الْأَعْمَشُ: لَا أَعْلَمُهُ إِلَّا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التُّؤَدَةُ فِي كُلِّ شَيْء إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

বর্ণনাকারী সা'দ (রাঃ)

আ'মাশ (রহিমাহুল্লাহ) বলেন, আমি এ বাণী নবী-এর বলেই জানি যে, তিনি () বলেছেন: সব কাজেই দেরি করা ও ধীরে-সুস্থে করা উত্তম; কিন্তু আখিরাতের কাজ ব্যতীত।

[১] সহীহ : আবূ দাঊদ ৪৮১০, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৭৯৪, সহীহুল জামি‘ ৩০০৯, সহীহ আত্ তারগীব ৩৩৫৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৭৯২, শু‘আবুল ঈমান ১০৬০৪, আল মুসতাদরাক ২১৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩২৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18