শিষ্টাচার
২৫/১৮. অধ্যায়ঃ
আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা - প্রথম অনুচ্ছেদ
الْحَذَرِশব্দের অর্থ : বিরত থাকা, সতর্ক থাকা বা সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকা। এ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক।الْحَذَرِএমন কথা ও কাজ থেকে বিরত থাকাকে বলে, যে কথা ও কাজে ইহকালীন ও পরকালীন চিরস্থায়ী সুখ থেকে বঞ্চিত করে এবং আত্মার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।التَّأَنِّيশব্দের অর্থ : ধীরস্থিরভাবে কোন কাজ করা, তাড়াহুড়া করে কোন কাজ না করা। ধীরস্থিরতার মধ্যে আল্লাহর রহমত ও সাহায্য এসে থাকে। কোন কাজে তাড়াহুড়া পরিহার করে শলা-পরামর্শভিত্তিক ধীরস্থিরতার সাথে কাজ করা নবী-রসূলদের ও সাহাবীদের কর্ম ছিল। আলোচ্য অধ্যায়ে এ বিষয়ের হাদীসগুলো আলোচনা করা হয়েছে।
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يلْدغ الْمُؤمن من جُحر مرَّتَيْنِ» . مُتَّفق عَلَيْهِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক গর্ত থেকে মুমিনকে দু'বার দংশন করা যায় না।
[১] সহীহ : বুখারী ৬১৩৩, মুসলিম ৬৩-(২৯৯৮), আবূ দাঊদ ৪৮৬২, ইবনু মাজাহ ৩৯৮২, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৭৫, সহীহুল জামি‘ ৭৭৭৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৬৯, আহমাদ ৫৯৬৪, শু‘আবুল ঈমান ১০৯৫৪, দারিমী ২৭৮১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৫০২, আল মু‘জামুল আওসাত্ব ৭৮, আস্ সুনানুল কুবরা ১৩২১৯।