শিষ্টাচার

২৫/১৭. অধ্যায়ঃ

সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ الْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ لَا أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ ولكنْ تحلق الدّين» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

বর্ণনাকারী যুবায়র (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বিগত উম্মাতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মাতের ব্যাধি ছিল হিংসা ও ঘৃণা। এটা হলো মুণ্ডনকারী। আমি এ মুণ্ডন দ্বারা মাথা মুণ্ডনকে বুঝাইনি; বরং সেটা দ্বারা দীনের মুণ্ডন বা মূলোচ্ছেদ বুঝিয়েছি।

[১] সহীহ : তিরমিযী ২৫০৯, আহমাদ ১৪৩০, সহীহ আত্ তারগীব ২৮৮৮, সহীহ আল আদাবুল মুফরাদ ১৯৭, ইরওয়া ৩/২৩৮ পৃঃ শু‘আবুল ঈমান ৮৭৪৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18