শিষ্টাচার

২৫/১৭. অধ্যায়ঃ

সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ ও দোষান্বেষণে নিষেধাজ্ঞা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن أبي خرَاش السُّلَميَّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كسفك دَمه» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আবূ খিরাশ আস্ সুলামী (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে এক বছর যাবৎ সম্পর্ক ছিন্ন রাখল, সে যেন তার রক্তপাত করল। (অর্থাৎ- তাকে হত্যা করল)।

[১] সহীহ : আবূ দাঊদ ৪৯১৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২৫, সহীহুল জামি‘ ৬৫৮১, সহীহ আত্ তারগীব ২৭৬২, সহীহ আল আদাবুল মুফরাদ ৩১৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২৮, আহমাদ ১৭৯৩৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮২২৯, আল মুসতাদরাক ৭২৯২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18